ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় যুবলীগ নেতা এমদাদ গ্রেফতার

তারাকান্দায় যুবলীগ নেতা এমদাদ গ্রেফতার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


তারাকান্দায় যুবলীগ নেতা এমদাদ গ্রেফতার

ময়মনসিংহ: তারাকান্দায় উপজেলা যুবলীগের সদস্য এমদাদুল হক এমদাদ (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এমদাদুল হক মিলন উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের মৃত জনাব আলীর পুত্র। রবিবার দিনগত রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতারের পর সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এস.আই লিটন চন্দ্র পাল জানান,তারাকান্দা উপজেলা যুবলীগের সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ কে গ্রেফতারের পর থানায় দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৪   ৭৭৮ বার পঠিত  |