ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিউটি পার্লার থেকে জাল নোটসহ পিস্তল উদ্ধারের ঘটনায় মামলা,গ্রেফতার ৪

নবীনগরে বিউটি পার্লার থেকে জাল নোটসহ পিস্তল উদ্ধারের ঘটনায় মামলা,গ্রেফতার ৪


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


নবীনগরে বিউটি পার্লার থেকে জাল নোটসহ পিস্তল উদ্ধারের ঘটনায় মামলা,গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার পৌরসদর আদালত পাড়ায় অবস্থিত বউ সাঁজ বিউটি পার্লার থেকে দশ লাখ আঠার হাজার টাকা ও ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই- ট ৮৬২৭৩৬৯। রবিবার (২১/০৯) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে পার্লার মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২২/০৯) জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে গ্রেফতারকৃতদেরকে কোর্টে চালান চালান করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২),নবীনগর পূর্ব পাড়ার করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার ও উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সুলতানা খন্দকারের মেয়ে লাকী বেগম।এ ঘটনায় আতংক বিরাজ করছে এলাকায়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনবহুল এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি।
স্হানীয় সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল বলেন,একটি জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা সত্যি আতঙ্কের ব্যাপার। আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে এই ঘটনায় সাথে জড়িত ব্যক্তিদের কে আইনের আওতায় আনা হউক কোন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়।
অবশ্য পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

গ্রেফতারকৃত পার্লারের ম্যানেজার সাথী’র,দাবী তারা এ ঘটনার সাথে জড়িত নই।ওই দিন বিকালে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর কিছুক্ষন পর আসছি বলে একটি ব্যাগ রেখে বাইরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ পার্লারে ঢুকে।ওই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি মেয়ে ব্যাগ হাতে পার্লারের সামনে রাস্তার মোড়ে নামে।কিন্তু মেয়েটি যে পার্লারেই ঢুকেছে সেটি ভিডিও ফুটেজে আসেনি।

অপরদিকে সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজের ব্যানারে বউ সাঁজ বিউটি পার্লারের সুনাম নষ্টের ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও পার্লারের তিন কর্মচারীর মুক্তির দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই পার্লার থেকে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানের সময় পার্লারের ভেতর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং রাতে ইব্রাহিমপুর গ্রামের লাকী বেগম নামে একটি মেয়েকে সিসি ক্যামেরার মেয়ে সন্দেহে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ কোর্টে চালান করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৪৩   ১৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ