ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিখোঁজের ২দিন পর নদীতে ভেসে উঠলো কলেজ ছাত্রের মরদেহ

নিখোঁজের ২দিন পর নদীতে ভেসে উঠলো কলেজ ছাত্রের মরদেহ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


নিখোঁজের ২দিন পর নদীতে ভেসে উঠলো কলেজ ছাত্রের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: জেলাে নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাজারের পাশ্ববর্তী নদীতে ভেসে উঠেছে নিখোঁজ যুবকের মরদেহ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর (সোমবার) ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার সময় ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে মাহমুদুল ইসলাম বিশাল (২১)। ঘটনার পর থেকে ব্যাপক খোঁজাখুঁজির পরও মাহমুদুল ইসলাম বিশালকে না পেয়ে অস্থির হয়ে পড়ে তার পরিবার ও প্রতিবেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদুল নিখোঁজের খবর।
২২ সেপ্টেম্বর সকাল ১২ ঘটিকায় এলাকার কয়েকজন লোক বলভদ্র নদীতে কিছু ভেসে থাকতে দেখে কাছে গিয়ে মাহমুদুলের লাশ সনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত মাহমুদুল ইসলাম বিশাল রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
১৫ দিনের ব্যবধানে উপজেলার ফান্দাউক ইউনিয়নে ৩টি হত্যার ঘটনা ঘটেছে এনিয়ে এলাকায় জনমনে ভয়- ভীতি, আতংঙ্কের বিরাজ করছে । বিশালের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:১০   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ