ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যুবদল নেতা সন্ত্রাসী রিপন গ্রেফতার

হাতিয়ায় যুবদল নেতা সন্ত্রাসী রিপন গ্রেফতার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


 হাতিয়ায় যুবদল নেতা সন্ত্রাসী রিপন গ্রেফতার
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো সন্ত্রাসী যুবদল নেতা রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের জহরলাল মার্কের্টের একটি দোকান থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেটশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় সন্ত্রাসী যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস বিভিন্ন সময়ে সংঘর্ষের ইন্ধনকারী হিসেবে এলাকায় চিহ্নিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ কোন অভিযোগ করার সাহস পেত না। আসন্ন দুর্গাপূজাতেও নাশকতা সৃষ্টির অপচেষ্টার গোয়েন্দা তথ্য রয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের এস আই মুকুল আহমেদ বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পরবতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৯   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ