ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গাজীপুর: কালীগঞ্জ উপজেলাকে “জঙ্গল” এর সাথে তুলনা করে মানহানিকর ও বিদ্রুপাত্মক মন্তব্য করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নাছির উদ্দিন খাঁনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এরুপ মন্তব্যে সংক্ষুব্ধ হয়ে কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজের পক্ষে (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকযোগে মুফতি নাছির উদ্দিন খানের বাড়ির ঠিকানায় উকিল নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লা।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান কর্তৃক গাজীপুরের ঐতিহ্যবাহী ও আধুনিক উপজেলা কালীগঞ্জকে জঙ্গল বলে আখ্যায়িত করায় কালীগঞ্জবাসী তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা, বয়কটের ডাক এবং নিন্দা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌর খোদেজা শর্পি কমপ্লেক্রোর সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ৬ দফা দাবি জানানো হয়। ২৪ ঘন্টার মধ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে ক্ষমা না চাইলে তার বাড়ির দিকে লং মার্চ কালনি ঘোষণা করা হয়।
এই বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি রানা সরকার, শরীফুল ইসলাম তুহিন, রাকিব হোসেন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, লিমন ও সাজিদ হোসেন প্রমুখ।
উকিল নোটিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্প্রতি ঘোষিত আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেটকে ঘিরে গত ২১ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের সামনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নাছির উদ্দিন খাঁন বলেন, “এই পূবাইলের চারটা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ডুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না।

এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য দুঃসাধ্য, যেখানকার আচার আচরণের সাথে আমাদের অমিল আছে, যাদের ভাষার টোনের সাথেও আমাদের ভিন্নতা রয়েছে। কালীগঞ্জ হলো বেলাইয়ের ওপাড়ে, আর পূবাইল এটা সব সময় তাদের চলাফেরা, সামাজিকতা টঙ্গির সাথে, শহরের সাথে। অতএব এই সীমানাকে পূবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গির সাথে মিলানো হোক। গাজীপুর-২ এবং ৬ এর যে বিদ্যমান গেজেটে সীমানা আমরা এই সীমানা প্রত্যাখান করছি”। তার এই বক্তব্য মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ক্রমবিকাশমান কালীগঞ্জ উপজেলাকে অত্যন্ত বিদ্রুপার্থে “জঙ্গল” এর সাথে তুলনা করায় কালীগঞ্জের সচেতন নাগরিক সমাজকে ভীষণভাবে মর্মাহত এবং হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় এবং গাজীপুর মহানগরের পদধারী রাজনৈতিকভাবে দায়িত্বশীল ব্যক্তির এমন অবিবেচনাপ্রসূত কুরুচিপূর্ণ মন্তব্য কালীগঞ্জ উপজেলার জন্য চরম অবমাননাকর এবং মানহানিকর। ইতোমধ্যে কালীগঞ্জের নাগরিক সমাজে উক্ত মানহানিকর মন্তব্য নিয়ে চরম ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে, যা ক্রমেই বিক্ষোভ এবং আন্দোলনে রুপ নিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কালীগঞ্জের নাগরিক সমাজের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে তিনি সরাসরি স্পষ্ট ভাষায় ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা না করে যদি-কিন্তু সমেত “নগর”, “শহর” এবং “গঞ্জ” নিয়ে পুনরায় বিভ্রান্তির মন্তব্য করায় বিকাশমান ক্ষোভকে আরো উসকে দিয়েছে। এ কারণে মুুফতি নাছির উদ্দিন খান স্পষ্ট ভাষায় কোন ধরনের যদি-কিন্তু ব্যতিরেখে ভিডিও বার্তার মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে আগামী ২৪ ঘন্টার মধ্যে সরাসরি ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশ না করলে তার বিরুদ্ধে কালীগঞ্জের নাগরিক সমাজের হৃদয়ে রক্তক্ষরণ, অসন্তোষ, মানহানি এবং ঐক্যবদ্ধ ক্ষোভের সম্মিলিত বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উকিল নোটিশে বলা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩   ৯১ বার পঠিত  |