ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে নকল সার কারখানা মালিককের জরিমানা

রাজারহাটে নকল সার কারখানা মালিককের জরিমানা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


রাজারহাটে নকল সার কারখানা মালিককের জরিমানা

কুড়িগ্রাম: রাজারহাটে নকল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান মিলেছে। পরে অভিযান চালিয়ে কারখানা থেকে ৩০ কেজির ৪০বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত । এসব সার মাটিতে পুতে ফেলা ও প্যাকেটজাত সারের মোড়ক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এঘটনায় কারখানার মালিক বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে এঘটনা ঘটে । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতে নকল সার মালিককের এই জরিমানা করেন।
জানা যায়,ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে বেলাল হোসেন (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে আসছিলেন। তিনি নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে এসব বাজারজাত করতেন। ফলে নকল সার ব্যবহার করে প্রতিনিয়ত প্রতারিত ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক।

এরআগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথীর নেতৃত্বে পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভেজাল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন ধরনের সার এবং ভেজাল কীটনাশক জব্দ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সার কারখানার খবর পেয়েই গভীর রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে ভেজাল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন ধরনের সার এবং ভেজাল কীটনাশক জব্দ করা হয়।
তিনি আরও বলেন, নকল সার কারখানার মালিক বেলাল হোসেন তার নিজ বাড়িতে ঘরের বিছানার নিচে, ছাদে এসব নকল সার মজুত করে রাখতো। কেউ সার নিয়ে কৃষকের সাথে প্রতারনা করার চেষ্টা চালালে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন,’গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট চাকিরপশার পাঠকপাড়ায় ভেজাল সার কারখানায় অভিযান চালানো হয়। এসময় নকল ও ভেজাল সার এবং কীটনাশক তৈরির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সারগুলো মাটিতে পুতে ফেলা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৪   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ