ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষাধের ছড়াছড়ি,ভ্রাম্যমান আদালতের জরিমানা

আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষাধের ছড়াছড়ি,ভ্রাম্যমান আদালতের জরিমানা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ ঔষাধের ছড়াছড়ি,ভ্রাম্যমান আদালতের জরিমানা

নারায়ণগঞ্জ: বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান মিয়া ডায়াবেটিকজনিত ও প্রেসারজনিত অসুস্থতার কারণে প্রতিনিয়ত ওষুধ সেবন করেন। গত সপ্তাহের দিকে আড়াইহাজার উপজেলা সদরের সোনারগাঁও ফার্মেসি থেকে চার ধরনের ওষুধ নেন। দু’দিন ওষুধ সেবনের পর হঠাৎ তার ডায়াবেটিস নিয়ন্ত্রনে নেই প্রেসারও বেশি ওঠানামা করছে। পরক্ষনে তিনি লক্ষ্য করেন, দুটি ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে এক মাস আগে।

তিনি জানান, সোনারগাঁও ফার্মেসির মত উপজেলা সদরের অধিকাংশ ফার্মেসীতেই মেয়াদোত্তীর্র্ণ ওষুধ বিক্রি হচ্ছে। আসাদুজ্জামানের মতো অভিজ্ঞতা হয়েছে আরও অনেকের। গত ১৭ সেপ্টেম্বর উপজেলা প্রাইম মেডিসিন সেন্টার ব্যবসায়ী জাকির হোসেন ওষুধ নিতে যান। জাকির হাতে ওষুধ নিয়ে লক্ষ্য করেন ওষুধটি ফিজিয়ান স্যাম্পল আর এর মেয়াদ গত ফ্রেব্রয়ারিতে শেষ হয়েছে। আসাদুজ্জামান ও জাকির মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে কোনো অভিযোগ করেননি। কিন্তু উপজেলা প্রশাসনে নিকট স্থানীয়রা এ বিষয়ে বেশ কিছু অভিযোগ করে। নড়ে চরে বসে প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্ব্ েআড়াইহাজার উপজেলা সদরে ওষুধের ফার্মেসিগুলো ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসময় বেশ কিছু ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত ওষুধের অস্তিত্ব দেখতে পান। তাৎক্ষণিকভাবে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের দায়ে তিন ওষুধ ফার্মেসির বিরুদ্ধে ৯০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসি। প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানকালে আশপাশের অনেক ফার্মেসি মালিকদের সতর্ক করে দেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ মাসুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর বিধান লঙ্ঘনের অভিযোগে জরিমানা আরোপ করা হয়। এই আইনের অধীনে ওষুধের মান, সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে পালন করা বাধ্যতামূলক। এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ দোকানে বিক্রিরনিষেধাজ্ঞা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আরও বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:০৬   ১৮৫ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ