ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো ছাত্রদল

কাউখালী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো ছাত্রদল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫


কাউখালী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো ছাত্রদল

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউখালী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী কলেজ শাখার আয়োজনে, কলেজ অডিটরিয়ামে একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবির সভাপতিত্বে, নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক আল মাহমুদ সুমন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ছাত্রদলের উপজেলা শাখার সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান কাজী। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী হাতে তুলে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪০   ৩৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ