![]()
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে পূর্বের শত্রুতা জেরে আমীর আলী (৩৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের উত্তরপাড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বেশ কিছু লোক রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ব্যাগের কারখানায় কাজ করে ।গত ১০/১৫ দিন আগে ঢাকায় দাঁতমন্ডল গ্রামের উত্তর পাড়ার লাফিল উদ্দিনের ছেলে শাকিল ও মোহিদ আলীর ছেলে সুজন এর মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে ঝগড়া হয়।
উক্ত ঝগড়া বা বিবাদের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর একই গোষ্ঠীর শাকিল মিয়া ও সুজনের বাড়ির লোকজনের মধ্যে ১ম দফা সংঘর্ষ হয়। এই ঘটনার সুত্র ধরে ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় গ্রাম্য শালিসে বসে প্রথম দফায় নিস্পত্তি না হওয়ায় বিকেলে পুণরায় শালিস বিচারে বসে। শালিসের দ্বার প্রান্তে এসে উভয় পক্ষের মাঝে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের আক্রমনে রফিজ আলীর ছেলে আমির আলী (৩৫) গুরুত্ব আহত হয়েছে। আহত আমির আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ প্রতিবেদককে জানান, মামলা প্রক্রিয়াধীন আছে, এলাকার পুলিশ টহল জোরদার করা রয়েছে ,পরিস্থিতি শান্ত আছে। লাশ ময়না তদন্তে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪২ ১১৪ বার পঠিত | ● খুন ● নাসিরনগর ● যুবক