ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃত্বে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃত্বে লিফলেট বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃত্বে লিফলেট বিতরণ

পাবনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর,ভাটপাড়া, গুপিনপুরসহ বিভিন্ন এলাকা, স্থানীয় হাট-বাজারসহ বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খানের নেতৃত্বে বুধবার এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় ভোটারদের কাছে।

লিফলেট বিতরণকালে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার।

তাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক সেই দাবি সবার কাছে পৌঁছে দেবার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি।

এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:২৪   ৬১২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ