ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে পূর্বের শত্রুতা জেরে যুবক খুন

নাসিরনগরে পূর্বের শত্রুতা জেরে যুবক খুন


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


 

নাসিরনগরে পূর্বের শত্রুতা জেরে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে  পূর্বের শত্রুতা জেরে আমীর আলী (৩৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের উত্তরপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বেশ কিছু লোক রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ব্যাগের কারখানায় কাজ করে ।গত ১০/১৫ দিন আগে ঢাকায় দাঁতমন্ডল গ্রামের উত্তর পাড়ার লাফিল উদ্দিনের ছেলে শাকিল ও মোহিদ আলীর ছেলে সুজন এর মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে ঝগড়া হয়।

উক্ত ঝগড়া বা বিবাদের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর একই গোষ্ঠীর শাকিল মিয়া ও সুজনের বাড়ির লোকজনের মধ্যে ১ম দফা সংঘর্ষ হয়। এই ঘটনার সুত্র ধরে ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় গ্রাম্য শালিসে বসে প্রথম দফায় নিস্পত্তি না হওয়ায় বিকেলে পুণরায় শালিস বিচারে বসে। শালিসের দ্বার প্রান্তে এসে উভয় পক্ষের মাঝে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের আক্রমনে রফিজ আলীর ছেলে আমির আলী (৩৫) গুরুত্ব আহত হয়েছে। আহত আমির আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ প্রতিবেদককে জানান, মামলা প্রক্রিয়াধীন আছে, এলাকার পুলিশ টহল জোরদার করা রয়েছে ,পরিস্থিতি শান্ত আছে। লাশ ময়না তদন্তে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪২   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ