![]()
ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগরে নিখোঁজে ৬ দিন পর নিজের কৃষি জমি থেকে মিন্নত আলী নামের একজনের মরদেহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের পাশে জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে নাসির নগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কঙ্কালটি দাতঁমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে মিন্নত আলী (৫৪)। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।
আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে গেলে ধান জমিতে মানবদেহের অংশবিশেষ কষ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা নিচে পড়ে থাকা মরদেহের কষ্কাল দেখতে পেয়ে কঙ্কালটি ০৬ দিন আগে নিখোঁজ মিন্নত আলীর বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
নাসিরনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে এসে মানবকঙ্কালের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। রিপোর্ট এলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনমনে ভয়- ভীতি আর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে এলাকা বাসী। এলাকা বাসী ও স্বজনরা দোষীদের কঠোর বিচার দাবী করেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৭ ৩০৫ বার পঠিত | ● উদ্ধার ● কঙ্কাল ● নাসিরনগর