ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » কৃষি জমিতে মিললো নিখোঁজ মিন্নত আলীর কঙ্কাল উদ্ধার

কৃষি জমিতে মিললো নিখোঁজ মিন্নত আলীর কঙ্কাল উদ্ধার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


কৃষিজমি থেকে নিখোঁজ মিন্নত আলীর কঙ্কাল উদ্ধার

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগরে নিখোঁজে ৬ দিন পর নিজের কৃষি জমি থেকে মিন্নত আলী নামের একজনের মরদেহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের পাশে জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে নাসির নগর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কঙ্কালটি দাতঁমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে মিন্নত আলী (৫৪)। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।

আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে গেলে ধান জমিতে মানবদেহের অংশবিশেষ কষ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা নিচে পড়ে থাকা মরদেহের কষ্কাল দেখতে পেয়ে কঙ্কালটি ০৬ দিন আগে নিখোঁজ মিন্নত আলীর বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।

নাসিরনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে এসে মানবকঙ্কালের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। রিপোর্ট এলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনমনে ভয়- ভীতি আর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে এলাকা বাসী। এলাকা বাসী ও স্বজনরা দোষীদের কঠোর বিচার দাবী করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৭   ৩৭১ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু



আর্কাইভ