ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম

আলফাডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম

ফরিদপুর: আলফাডাঙ্গায় এসকেন সরদার (৪৭) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুহুল আমিন শেখ ফুলুসহ নয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার এ আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আহত এসকেন সরদার।

অভিযোগে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে রুহুল আমিন শেখ ওরফে ফুলুসহ তার নিজস্ব লোকজন রামদা. শাবল, লোহার রড ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে এসকেন সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে গুরুত্বপূর্ণ অপারেশন শেষ করে পূনুরায় তাকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি নয়জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত রুহুল কুদ্দুস শেখ বকুল বলেন, গত ছয় মাসে আবার বড় ভাইকে মারধরে করে এসকেন সরদারসহ তার লোকজন। তখন থেকে তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে বাকবিত- হয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম লিখিত আবেদনের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৩   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ