ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ

ভোলা: লালমোহন উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ নবীন বরণ উপলক্ষ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু।
এ সময় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, পড়ালেখা করে কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:১৮   ১৩২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ