ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছাগল চোরের হেদায়েতের চেয়ে দোয়া মাহফিল

ছাগল চোরের হেদায়েতের চেয়ে দোয়া মাহফিল


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল

ফরিদপুর: মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফিরে না পেলেও কিংবা চোরকে গালমন্দ না করে চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ।

প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ ভালো-মন্দ কাজ করে ভুলে কিংবা লোভে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে ও সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে সবার মাঝে সচেতনতা বাড়িয়ে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে তাড়ানোর বা লোভের বশবর্তী হয়ে এ অপরাধের সাথে যুক্ত হয়েছে, এমতো অবস্থায় আমি যদি তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি তবে আমার আর তার ভেতর পার্থক্য থাকলো কি আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে নিজেকে সংযত রাখুক আমি আমার ভালো প্রচেষ্টা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয়ের পরিবর্তন আনতে চাই”। স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:২৩   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ