ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার ৭০ পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিলেন বিএনপি নেতা

পাইকগাছার ৭০ পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিলেন বিএনপি নেতা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছার ৭০ পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিলেন বিএনপি নেতা

খুলনা: পাইকগাছা উপজেলার ৭০টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিভিন্ন পূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করা হয়।

শনিবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির প্রতিনিধিদের কাছে সিসি ক্যামেরা হস্তান্তর করেন উপজেলা বিএনপির আহবায়ক ও খুলনা -৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে ও তুষার কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান খোকন, আবু সালেহ ইকবাল, মেছের আলী সানা, প্রণব কান্তি মন্ডল, মাষ্টার বাবর আলী গোলদার, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা সরদার, আনারুল ইসলাম, তোফাজ্জেল সরদার, সুজায়েত গাজী, মাষ্টার মুজিবুর রহমান, অধীর কুমার মন্ডল, বিএম আকিজ উদ্দিন, মনোহর চন্দ্র সানা, বাবুরাম মন্ডল, আবু হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান, নাজমুল হুদা মিন্টু, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আবু হাসান, সুরঞ্জন চক্রবর্তী ও আবু হানিফ মিলন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০২:০০   ২৯৩ বার পঠিত  |