ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

লালমোহনে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সপ্তাহে ১দিন আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় এলাকার গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন, ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি একটি নদীমাতৃক এলাকা এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র হওয়ায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আল মদীনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান জুলহাস জানান, লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড় বড় বাজার গুলোতে গিয়ে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি রোগী দেখবেন,ডাঃ অনিক বিশ্বাস এমবিবিএস (এনএমসি) এফসিপিএস, এফপি (নিউরোলজি) সিসিডি (বারডেম)। তিনি যে সকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন,মেডিসিন, নিউরোলজি, স্ট্রোক, মৃগীরোগ, মাইগ্রেন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, পরিপাকতন্ত্র, বাতব্যাথা, হৃদরোগ, চর্ম ও যৌন এবং হরমোন রোগ।

এছাড়াও ডাঃ অয়ন্তী খাঁ দিপা, এমবিবিএস (আর ইউ), পিজিটি (গাইনী এন্ড অবস্) সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম)। তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন , গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব, শিশু, ডায়াবেটিস, মেডিসিন এবং স্ত্রীরোগ ও সনোলজিস্ট সার্জন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো. মাহমুদুল হক, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন মহাজন, ধলীগৌরনগর উত্তর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তামিম মহাজন প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৫   ৫৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ