ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে রুপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ

মধ্যনগরে রুপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে রুপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার রুপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে বিল মালিকপক্ষের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিল মালিকপক্ষের এক পাহারাদার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলবদ্ধ হয়ে কয়েকজন জেলে রুপেসর হাওরে প্রবেশ করে মাছ ধরতে যান। এসময় তাদের সঙ্গে বিল মালিকপক্ষের পাহারাদারদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজিত জেলেদের একটি অংশ মধ্যনগর বাজারে বিল মালিকপক্ষের ভাড়া করা ঘরে হামলা চালায়। এসময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিল রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি নৌকা জোরপূর্বক চিনিয়ে নেয় তারা। এতে এক পাহারাদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিল মালিকপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, বিলটির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তারা সরকারের নিয়ম মেনে বিল পরিচালনা করছেন। অপরদিকে, জেলেদের অভিযোগ—সংশ্লিষ্ট বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে। সংঘর্ষে তাদের পক্ষ থেকেও একজন আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

নয়াপাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলিম মিয়া বলেন, রুপেসর হাওরের বিলটি শতভাগ বৈধভাবে আমাদের কাছে রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী ছয় বছরের জন্য আমরা বিলটি ইজারা নিয়েছি এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আমাদের হাতে আছে। অথচ একটি পক্ষ হঠাৎ করে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে বিল পরিচালনা করতে চাই, কিন্তু অযৌক্তিকভাবে উসকানি দিয়ে জেলেদেরকে ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শুধু হামলাই নয়, বিলের রক্ষণাবেক্ষণের নৌকাও তারা চিনিয়ে নিয়ে গেছে এবং লুটপাট করেছে। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:০২   ২২৭ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ