ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ার আমুয়ায় বিদুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

কাঁঠালিয়ার আমুয়ায় বিদুৎপৃষ্টে কৃষকের মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


কাঁঠালিয়ার আমুয়ায় বিদুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

ঝালকাঠি: কাঁঠালিয়ায় গাছের চারা রোপন করতে গিয়ে বিদুৎপৃষ্টে আলআমিন খলিফা নামের এক কৃষক মারা গেছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আমুয়া গ্রামের খলিফা বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলআমিন খলিফা (৪০) ওই গ্রামের আবদুল হামিদ খলিফার ছেলে। স্থানীয়রা জানান, রোববার বাড়ীর পাশের বাগানে গাছের চারা রোপন করতে যায় আলআমিন। সে সময় বাগানের মধ্যে ঝুলন্ত বিদুতের তারে পৃষ্টে হয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৮   ২৪৭ বার পঠিত  |