ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী: কুয়াকাটা সৈকতে মাত্র আট দিনের ব্যবধানে ফের ভেসে এলো একটি মৃত ইরাবতী ডলফিন। রোববার ২৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে গঙ্গামতি এলাকার রেইন্ট্রি বাগান সংলগ্ন সৈকতে প্রায় ৭ ফুট দীর্ঘ পুরুষ ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য জামাল।

খবর পেয়ে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরার) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকায় চর-গঙ্গামতি পয়েন্টে আরেকটি ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।
উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সকালের জোয়ারে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে ডলফিনটি। এর শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে এবং দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছিল না। দেখে মনে হচ্ছে অন্তত দুই দিন আগে মারা গেছে।
পরিবেশকর্মীদের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন কুয়াকাটাসহ আশপাশের উপকূলে ভেসে এসেছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কায় কিংবা মাইক্রোপ্লাস্টিকের কারণে মারা যাচ্ছে। তবে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
কুয়াকাটা বনবিভাগের বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন পর পর এসব মৃত ডলফিন ভেসে আসছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:২৩   ৩৬২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ