ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৫২ মন্ডপে পূজার আয়োজন

চাটমোহরে ৫২ মন্ডপে পূজার আয়োজন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে ৫২ মন্ডপে পূজার আয়োজন

পাবনা: চাটমোহর উপজেলায় মোট ৫২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব। দুর্গাপূজার মহাষষ্ঠীতে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। দেবী এবার গজে আগমন করবেন, গমন করবেন দোলায়।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার শুরু হয়েছে। চাটমোহরের ৫২ টি পূজা মন্ডপে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপ। দূর্গা উৎসব পরিপূর্ণ করতে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চাটমোহর উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরকারি অধ্যাপক অশোক চক্রবর্তী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক।

রোববার দুপুরে পৌর সদরের বাসিন্দা উৎপল কুন্ডু বলেন, সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা মাকে মন্দিরে অটোভ্যান গাড়িতে করে নিয়ে আসা হলো। প্রতিমায় এখনো কাজ সম্পন্ন হয়নি। প্রতিমায় কেশ লাগানোর কাজ বাকি রয়েছে। মন্দিরে এখন সেটা লাগানো হবে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০২   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ