ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি কর্মীর জামায়াতে যোগদান, বিএনপির নিন্দা

বিএনপি কর্মীর জামায়াতে যোগদান, বিএনপির নিন্দা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি কর্মীর জামায়াতে যোগদান, বিএনপির নিন্দা

পাবনা: চাটমোহরে বিএনপি’র অর্ধশতাধিক কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চাটমোহর পৌর বিএনপি’র ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
জানা গেছে,গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি’র কর্মী-সমর্থকরা। চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক,সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো.হোসাইন আহম্মেদ আর প্রধান অতিথি ছিলেন,পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজগর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।

এদিকে জামায়াতে ইসলামীর এই যোগদান অনুষ্ঠান সত্য নয় বলে দাবি করেছে বিএনপি। বিএনপি’র দাবি বিএনপির কোন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেননি। চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাইজুল এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে প্রায় অর্ধশত বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিএনপি চাটমোহর পৌর শাখার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, এ সংবাদ সম্পূর্ণ মিথ্যে,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যাচাই বাছাই করে

আমরা নিশ্চিত হয়েছি, যে ১০ জন যোগদান করেছেন, তাদের সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নেই। বরং তাদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের কর্মী ও সমর্থক রয়েছেন। এটা বিএনপি ও কর্মী-সমর্থকদের মান ক্ষুন্ন করার একটি ষড়যন্ত্র। বিএনপি দৃঢ়ভাবে বলছে,যাচাই বাছাই না করে সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন আচরণ ও গণমাধ্যমের িিনতবিরুদ্ধ। এই মিথ্যে সংবাদের জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। আমরা মিডিয়াকে অনুরোধ করছি এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ সংশোধন ও প্রত্যাহারের জন্য। বিএনপি সর্বদা সত্য ও জনগণের পাশে ছিল ও থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৬   ৩৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ