ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তৈল জব্দ, আটক ১

হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তৈল জব্দ, আটক ১


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তৈল জব্দ, আটক ১

নোয়াখালী: হাতিয়ায় অভিযান চালিয়ে ৫হাজার ৩৭০ লিটার জ্বালানি তৈল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় বেলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
রবিবার (২৮ সেপ্টম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী। জব্দকৃত অবৈধ জ্বালানি তৈল সহ গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নলছিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জালানি তৈল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমুহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিবাগত রাতে নৌবাহিনীর একটি টহল দল হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় টহল চলাকালীন নৌবাহিনীর গাড়ি দেখামাত্র এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হওয়ায় নৌবাহিনী উক্ত দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ বেলাল নামে একজন চোরাচালানকারীকে আটক করা হয়।
আটককৃত বেলালের তথ্য মোতাবেক নলচিরা ঘাটের আরো বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানগুলো থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ টি ব্যারেল এবং ২৯ টি প্লস্টিক জেরিকেন পাত্রে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা।
পরে গ্রেফতারকৃত আসামি সহ জব্দকৃত জ্বালানি তেল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৬   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ