ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

তারাকান্দায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


তারাকান্দায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামেগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও ইউনিয়নের চংনাপাড়া বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রামের বাড়িতে ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত জনপ্রিয় ক্লিন ইমেজের অধিকারী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল,রাকিব তালুকদার, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
জানা গেছে, বিএনপি’র ৩১ দফায় যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ।
লিফলেট বিতরণ কালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক

চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন,বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:১৩:২৩   ১১১ বার পঠিত  |