ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় ১৮৩মন্ডপে বিএনপির সম্ভাব্য প্রার্থীর আর্থিক অনুদান

জলঢাকায় ১৮৩মন্ডপে বিএনপির সম্ভাব্য প্রার্থীর আর্থিক অনুদান


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


জলঢাকায় ১৮৩মন্ডপে বিএনপির সম্ভাব্য প্রার্থীর আর্থিক অনুদান

নীলফামারী: শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার ১৮৩ টি পুজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) বড়ঘাট অফিস হলরুমে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা শেষে ব্যক্তিগত তহবিল থেকে সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন সৈয়দ আলী। এসময় তিনি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য জলঢাকা বিনির্মানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আকবর আলী, আহমেদ আলী বড় বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী ডিডু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দুদুল, কাউন্সিলর রনজিৎ কুমার রায় সহ সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী শরিফুল ইসলাম বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে অর্থ সহায়তা প্রদান করা হয়। যাতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন করতে পারে।
সভায় নির্বিঘ্নে পুজা আয়োজনে বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন উপজেলার ১৮৩টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে শারদীয় উৎসব কে আনন্দমুখর করতে। এজন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পুজা আয়োজনে সহায়তা করতে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীরা বদ্ধ পরিকর।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:১৭:৪৪   ২০৭ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ