ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় ভ্যান চুরির শালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ভাঙ্গায় ভ্যান চুরির শালিশে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


ভাঙ্গায় ভ্যান চুরির শালিসে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত  ২৫

ফরিদপুর: ভাঙ্গায় ভ্যান চুরির শালিসকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। যা চলে প্রায় দেড় ঘন্টাব্যাপী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্র জানায়, ভ্যান চুরিকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আহত প্রায় ১৫ জন ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যান্যরা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে আহত রাকিব মাতুব্বর ও স্থানীয়রা জানায়, সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে গ্রাম্য দলাদলি চলছিলো। খান গোষ্ঠীর পক্ষের নেতৃত্ব দেন সোনাখোলা গ্রামের শাজাহান খান (৬৫) ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন বাদশা মাতুব্বর (৬৫)। গত ৪-৫ দিন আগেএকটি ভ্যান গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে সোনাখোলা গ্রামের শাজাহান খানের বাড়ি সংলগ্ন এলাকায় সালিশ বৈঠক বসেন স্থানীয়রা। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

নিহত জাকু মাতুব্বরের ভাতিজা বিপ্লব মাতুব্বর জানান, খান গোষ্ঠির একজন চার-পাঁচ দিন আগে আলগী ইউনিয়নের নলিয়া গ্রাম থেকে একটি ভ্যান চুরি করে। ভ্যান মালিকসহ ঐ গ্রামের লোকজন আমাদের গ্রামের মুরুব্বিদের কাছে বিচার দেয়। বিকেলে বিচার চলাকালে খান গোষ্ঠির লোকজন আমাদের মাতুব্বর গোষ্ঠির লোকজনের উপর আক্রমণ করে। এ সময় আমার চাচা জাকু মাতুব্বরকে মারপিট করে। এতে আমার চাচার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিৎিসক মাহমুদ মিয়া জানান, নিহত ব্যাক্তির শরীরে বাহ্যিক কোন ক্ষত আঘাতের চিহ্ন পাইনি। প্রাথমিক ধারনামতে, নিহত জাকু মাতুব্বরের হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয় তাঁর।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ওই গ্রামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:২৪:৫৫   ১২৪ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ