ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারস্থ কাচারি ঘাট সংলগ্ন মেতরপট্টিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের আলামত উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়— সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে চুলাই মদ উৎপাদনের আলামত পাওয়া গেছে, যা পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:২৯:৪৪   ২১৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ