ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রনভী

ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রনভী


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রনভী

ভোলা: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি’র মনোনয়নে প্রার্থী হতে চান বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী। সম্প্রতি সময়ে তিনি চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ২১ ইউনিয়নে চমক প্রদভাবে ব্যানার ফ্যান্টুর দিয়ে বিএনপি থেকে মানোয়ন প্রত্যাশী হিসেবে নিজকে জানান দিলে উপজেলা জুড়ে আলোচনা শুরু হয়। দেশ পরিচালনায় রনভীর মতো শিক্ষিত মানুষকে এগিয়ে আসার জন্য স্বাগত জানান চরফ্যাসন উপজেলার মানুষ।
জানাযায়, বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী বিএনপি পরিবারে বেড়ে ওঠা চরফ্যাশন পৌরসভার কৃতি সন্তান। ব্যারিস্টার মেহেদী হাসান রনভী এলাকায় মেধাবী হিসেবে অত্যান্ত সুপরিচিত মুখ। তার বাবা বিএনপি’র উপজেলা সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রব চরফ্যাশন কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে আছেন এবং এলাকার নানাবিধ সমাজ সেবায় আত্মনিয়োজিত। মা জাতীয়তাবাদী মহিলা দলে এবং একমাত্র ছোটভাই জাতীয়তাবাদী ছাত্রদলের চরফ্যাশন কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
হাইস্কুল জীবনে অদ্বিতীয় ব্যারিস্টার রনভীর রাজনীতিতে হাতে খড়ি ৯০ এর আন্দোলনে, দশম শ্রেণী থেকেই। ১৯৯১ সালে এসএসসিতে এবং ১৯৯৩ সালে এইচএসসিতে চরফ্যাশন উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে তিনি তার মেধার পরিচয় দেন। ১৯৯২ সালে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালেই অত্যান্ত সফল-ভাবে চরফ্যাশন সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি নটরডেম কলেজ, ঢাকা কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, কালাব্রিয়া বিশ্ববিদ্যালয় (ইটালি), লন্ডন বিশ্ববিদ্যালয় (ইংল্যান্ড) ও বি. পি. পি. বিশ্ববিদ্যালয় (ইংল্যান্ড) এ পড়াশুনা করেছেন।
আরোও জানাযায়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চরফ্যাশন পৌরসভার আহবায়কের দায়িত্বে থাকাকালিন ১৯৯৬-৯৮ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্যা মামলার আসামী হয়ে কারাবরোনোত্তর দেশ ছাড়তে তিনি বাধ্য হন এবং তার শিক্ষাজীবন বাধাগ্রস্থ হয়। ইটালির কালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালিন ইটালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ২০০৬ সালে দেশে ফিরেই তিনি চরফ্যাশন উপজেলা যুবদলের সহসভাপতির দায়িত্ব গ্রহন করেন।

মিষ্টভাষী, সদালাপী, নিরহংকারী ও সদা হাস্যোজ্জ্বল ব্যাক্তি হিসেবে সর্বমহলে সমাদৃত ব্যারিস্টার রনভী তার পেশাগত কারণে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটে সদস্য হিসেবে যোগদান করেন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি- নিয়ে অংশগ্রহন করেন। লন্ডনে অবস্থানকালীন সময়ে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সান্নিধ্যে দলীয় সকল কার্যক্রমে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অত:পর বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের আইনজীবী ফোরামের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজ পথে অন্যতম বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তৃণমূল থেকে বেড়ে ওঠা এই রাজনীতিবিদ বাংলাদেশ সুপ্রীম কোর্টে পেশাগত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সকল নেতা কর্মীদের সাথে সর্বদা সংযোগ রক্ষা করে তাদের সার্বিক দেখাশুনা ও এলাকার উন্নয়নে সদা সচেষ্ট আছেন।
ব্যারিস্টার রনভী বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আমলেও বিএনপি’র মনোনয়ন চেয়েছিলাম এবং দলের হাইকমান্ড ভবিষ্যতের জন্য আশ্বাস দিয়েছিলেন। এইবার বিএনপি’র মনোনয়ন পেলে দলমত, শ্রেনী-পেশা নির্বিশেষে জনগনের অকুন্ঠ সমর্থনে বিজয়ী হওয়ার মধ্যে দিয়ে আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দিবো এবং চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে আরও উন্নত ও আলোকিত করে বাংলাদেশের শ্রেষ্ঠ আইডল দুটি উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৩   ৯৯৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ