ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কঁচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত

কাউখালীতে কঁচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে কঁচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত

পিরোজপুর: কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে দিন ব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর)সকালে কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দিনব্যাপী এ কর্মসূচির উদ্ভোধন করেন।
এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই এ বক্তব্য সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেতু পরিদর্শন করে। পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় নদী তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ,পিরোজপুর জেলা স্কাউট এর সাধারন সম্পাদক এনায়েত কবির খান, সিনিয়র সাংবাদিক দেবদাস মজুমদার, ফারুক হোসেন, শফিকুল ইসলাম মিলন, রিয়াজ মাহমুদ মিঠু, রিয়াদ মাহমুদ সিকদার, রহিম রেজা, সুমন বেপারী, ওমর ফারুক,নদীবন্ধু লোকমান হোসেন, রতন চক্রবর্তী, মাসুম বিল্লাহ।
পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু মোঃ. আলামিন বাকলাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক বলেন, বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরুপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সাথে মানুষের জীবন প্রবাহে একাকার।

তাই নদীর দূষনমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সূরক্ষা করতে হবে। আসুন আমরা সবাই মিলে নদীর বন্ধু হই নদী বাচাই। শেষে নদী ও পরিবেশ বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:০৮:২৪   ৪২০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ