ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

গাজীপুর: কালীগঞ্জে ২০২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বসতবাড়িতে এবং মাঠের চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৪০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন।
বসতবাড়িতে চাষযোগ্য ৩০০ জন উপকারভোগীদের মাঝে বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের শাক সবজি বীজ বিতরণ করা হয়। মাঠে চাষযোগ্য ৫৪০ জন কৃষকদের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসা সবজি বীজ এবং ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:২০   ১৬১ বার পঠিত  |