ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ দুই যুগ পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

জানা যায়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্তের শিকার হতে হতো। এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। প্রায় ২৬ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’ এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান সম্পর্কে মো. রাজিব হোসেন বলেন, এই দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সহযোগিতা করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৬   ৩৮৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ