ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জমি অধিগ্রহনের ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানি জমির মালিকেরা

জমি অধিগ্রহনের ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানি জমির মালিকেরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


জমি অধিগ্রহনের ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানি জমির মালিকেরা

পটুয়াখালী: লেবুখালী সেনানিবাসের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হওয়ায় অভিযোগ তুলেছেন জমির মালিকেরা। এ ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন তারা। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরিভানু অভিযোগ করে বলেন, “সেনানিবাসের জন্য আমাদের সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু ক্ষতিপূরণের টাকা তুলতে গেলে বিরাজলা ও নন্দীপাড়া এলাকার প্রভাবশালী দুলাল মাতবর (মোশাররফ হোসেন) আমাদের নানাভাবে হয়রানি করছেন। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছেন।”
অন্য এক ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম বলেন, “যার যত জমি গেছে, সে অনুযায়ী টাকা দাবি করে ভয়ভীতি দেখান দুলাল মাতবর। বর্তমানে সত্তরোর্ধ একজন বৃদ্ধ মিথ্যা মামলায় জেলে আছেন। আমরা তার মুক্তি এবং দ্রুত ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে অভিযুক্ত দুলাল মাতবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৩:২৬   ৩৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ