ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী

সিংগাইরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


সিংগাইরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী

মানিকগঞ্জ: সিংগাইরে সুরুজ ফকির নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আনোয়ার ফকির ওরফে নিয়াত আলীর ফকিরের পুত্র ।
অভিযোগ সূত্রে জানাযায়,৫ ই আগস্ট সরকার পতনের পর এলাকায় চেয়ারম্যান মেম্বার না থাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে অভিযুক্ত সুরুজ ফকির। গ্রামবাসী তাকে মাদক ব্যবসা বন্ধ করার বলায় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংদের নিয়ে এলাকার জনগনকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। ওই এলাকায় মাদক দ্রব্য সহজলভ্য হওয়ায় ওঠতি বয়সের ছেলেরা পড়াশুনা ও কাজকর্ম বাদ দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। যার ফলে যুব সমাজ ধ্বংশ ও সন্ত্রাসবাদ বৃদ্ধির আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৩ সেপ্টেম্বর ২ শতাধিক লোকের গণস্বাক্ষর সম্বলিত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ প্রায় ১ মাসেও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীর পক্ষ নেয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার আশংকায় রয়েছেন তারা।
অভিযুক্ত সুরুজ ফকির জানান, আগে মাদক ব্যবসা করতাম। মামলাও আছে।এখন ব্যবসা করি না।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫১   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ