ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে জেলা প্রশাসন

কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে জেলা প্রশাসন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে জেলা প্রশাসন

পটুয়াখালী: কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফিকে পরিপূর্ন ক্ষতিপূরণ পাইয়ে দেয়ার লক্ষ্যে পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজোপাড়া গ্রামে তার এ বাড়ি পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তবে দীর্ঘ ৮ মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে কাফি বলেন, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমি প্রথম জুলাই-আগস্টের বিপ্লবে প্রথম সারিতে থেকে আন্দোলন করেছি। ফ্যাসিস্ট সরকারের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। সেজন্যই হাসিনার দোসররা আমার ঘর পুড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে প্রশাসন যাদের আটক করেছে তারাও স্বীকারোক্তি দিয়েছে। আমি সরকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমার পুড়ে যওয়া বাড়িঘরের ক্ষতিপূরণ দিয়ে আমার পরিবারের মাথা গোজার ঠাঁই করে দিবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন, আমরা সরেজমিনে এসে কাফির পরিবারের খোঁজ খবর নিয়েছি। পুড়ে যাওয়া ঘরের ক্ষয়ক্ষতির পরিমান সরকারের কাছে আমরা প্রতিবেদন দাখিল করবো। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ন ক্ষতিপূরণ পাওয়া পাবে।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার পিতা, মাতাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক জেল হাজতে রয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৪   ৩৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ