ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণমিছিল

হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণমিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণমিছিল

নোয়াখালী: বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। স্থানীয় এএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙণ থেকে শুরু করে শোডাউনটি ওছখালী জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
হাসিনা মঈন উদ্দিন ফখরুদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদের কে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।
গণসমাবেশে শাহনেওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুন্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি। আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।
তিনি আরো বলেন, বিগত সতের বছর যাবত হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন। হাতিয়ায় এক দানব ছিল যার দ্বারা এখানকার মানুষের কোন স্বাধীন বাক-শক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এসময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গণমিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমীরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তয়নের লিফলেট বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:৩২   ৪৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ