ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দায় পানিতে ডুবে কাওসার মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নলছাপ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া নলছাপ্রা গ্রামের ইয়াসিন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে শিশুটির চাচাতো ভাই জুবায়ের হোসেন তাকে পানিতে ভেসে থাকতে দেখেন।

দ্রুত উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:১৭   ২২১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ