ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কলেজ ছাত্রের

ভাঙ্গুড়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কলেজ ছাত্রের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


ভাঙ্গুড়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কলেজ ছাত্রের

পাবনা: ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মারুফ বুখারী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বেতুয়ান খাঁ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে ও খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে পানির ট্যাংক পরিস্কার করতে বাড়ির ছাদে ওঠেন মারুফ। তাদের বাড়ির ছাদের ওপর দিয়ে আগে থেকেই পল্লী বিদ্যুতের লাইন টানানো ছিল। ট্যাংক পরিস্কার করার এক পর্যায়ে অসাবধানতা বশত: বিদ্যুৎপৃষ্ট হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৩   ২৬২ বার পঠিত  |