ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » এদেশে সংখ্যালুগু বলতে কিছু নাই, প্রত্যেকের পরিচয় সবাই বাংলাদেশী: হান্নান মাসউদ

এদেশে সংখ্যালুগু বলতে কিছু নাই, প্রত্যেকের পরিচয় সবাই বাংলাদেশী: হান্নান মাসউদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


এদেশে সংখ্যালুগু বলতে কিছু নাই, প্রত্যেকের পরিচয় সবাই বাংলাদেশী: হান্নান মাসউদ

নোয়াখালী: আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার। লেখাপড়া শেষে চাকরি বাকরি করার। কিন্তু প্রকৃতি আমাকে ক্যাম্পাস থেকে বের করে আপনাদের সামনে নিয়ে এসেছে। কথা বলতে বলতে এসব মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজারে পুজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার কখনো দেশে রাজনীতি করার কথা ছিল না। হাতিয়াতে নেতাগিরী করার ইচ্ছা ছিল না। কিন্তু প্রকৃতি কিংবা ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, পড়ালেখা শেষে চাকরি করার। কিন্তু সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে আজ কথা বলতে হচ্ছে। কারণ, এ দেশে যে রাজনৈতিক নেতৃত্ব ধান্ধাবাজ চাঁদাবাজী নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে যার ফলে আমাদেরকে হাল ধরতে হয়েছে। যদি তারা সফল ও সঠিক ভাবে রাষ্ট্র পরিচলনা করতে পারতো, একে অপরের সাথে হানাহানি মারামারি না করে পরস্পরের সহযোগিতা করতে পারতো তাহলে আমাদেরকে রাজনীতির মাঠে আসতে হত না।
হান্নান মাসউদ বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা মনে করি হিন্দু মুসলিম সবাই এদেশের নাগরিক। মুসলিম ভাইয়েরা মসজিদে যেভাবে নিরাপদে নামাজ আদায় করতে পারেন, তাহলে হিন্দুরা তাদের পূজা উৎসবে কেন ভয়ে থাকতে হবে। এদেশে সংখ্যালুগু বলতে কিছু নাই। আমাদের প্রত্যেকের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। এলাকার যাবতীয় উন্নয়ন কর্মকান্ডে এবং সুখে দুখে আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
এ সময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ ও তানভীর শরীফ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৭   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ