ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ: শামা ওবায়েদ

সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ: শামা ওবায়েদ

ফরিদপুর:  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ধর্ম-বর্ন ও দল কোনো ভেদাভেদ আমরা কখনো দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এই মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।

আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ সবকিছু যদি আমাদের নিশ্চত করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাটতে হবে।

শামা ওবায়েদ আরো বলেন, অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলে ভোট দিতে যাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:০১   ২৪২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ