ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

দোহারে চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


দোহারে চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা: দোহার উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার (১অক্টোবর) বেলা ২টায় দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে ভুক্তভোগী দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর শিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পাড়া কলেজের সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা মৎস্যজীবি আড়ৎ সমিতির নবনির্বাচিত সাধারন-সম্পাদক সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, উপজেলার দক্ষিণ জয়পাড়া গাঙপাড় এলাকার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে পৌরসভা বিএনপির সাধারণ-সম্পাদক মো. মহসিন উদ্দিন খান (মাসুম) বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাতে দোহার থানায় দশ লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সাধারন-সম্পাদক মো.আলমগীর শিকদারসহ ১২ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা রুজু করা হয়।মামলাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সিদ্দিকুর রহমান আরো বলেন, চাঁদাবাজির মামলায় বাদী মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এতে স্ত্রীসহ সে আহত হয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা। কারণ, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন না তা তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করেছেন।

তাছাড়া পৌরসভার বিএনপি’র সাধারন-সম্পাদক মাসুম যে বাড়িতে থাকেন ওই বাড়িটি ক্রয় ও পাওয়ারনামা সূত্রে মালিক আমার ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাধারন-সম্পাদক আলমগীর শিকদার। মুল ঘটনা হলো গত ২৭ সেপ্টেম্বর সকালে এই জমি সংক্রান্ত বিষয়ে পৌর বিএনপি’র নেতা মাসুমকে তার মালিকানার কাগজপত্র নিয়ে বসে মিমাংসা করতে বলার জন্য আলমগীর শিকদার তার বাড়িতে যান। এ সময়ে মাসুম বাড়িতে ছিলেন না। এ সময়ে তার পরিবারের লোকজন তা কর্ণপাত না করে বরং আলমগীর শিকদারকে আদালতে যেতে বলেন। আলমগীর এ কথা শুনে ফিরে আসেন।যা পৌর বিএনপি’র নেতার বাড়ির সিসি ফুটেজে রয়েছে। আমরা থানা প্রশাসনের কাছে সুষ্ট তদন্তের মাধ্যমে দ্রুত এ মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের নেতা আনোয়ার হোসেন, দোহার থানার শ্রমিক দলের সহ-সভাপতি মোতালেব খান, বিএনপি নেতা হিরো শিকদার, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দোহার প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দরা।
এ বিষয়ে পৌরসভা বিএনপি’র সাধারন-সম্পাদক মো. মহসিন উদ্দিন খান (মাসুম)জানান, জমিটির ভবনসহ দখলদারদের কাছ থেকে ২০০১ সালে ক্রয়সুত্রে আমরা মালিক হয়ে ভোগদখলে রয়েছি। থানায় মামলা রুজুর আগে পুলিশি সকল তদন্ত ও প্রমানাদি নিয়েই মামলা দায়ের করেন পুলিশ। সুতরাং কোন কিছুই সাজানো নয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৪:২২   ২২০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ