ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতার পূজা মণ্ডপ পরিদর্শন

সালথায় শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতার পূজা মণ্ডপ পরিদর্শন


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


সালথায় শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতার পূজা মণ্ডপ পরিদর্শন


ফরিদপুর:
সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফ বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক মোটর সাইকেলের দীর্ঘ এক বিশাল বহর নিয়ে আটঘর ইউনিয়নের সকল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

মোটর সাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কালে বিভিন্ন মিছিলের স্লোগানে মুখরিত হয় এলাকার প্রধান সড়কগুলো। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক তরুণ-যুবক এতে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনের আহ্বান জানান।

পূজা মণ্ডপে বক্তব্যকালে হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না। আমাদের দল সবসময় জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা সকলে মিলে শামা ওবায়েদ ইসলামকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

স্থানীয় পূজারী ও সাধারণ মানুষ তার এই পরিদর্শনকে স্বাগত জানায়। তারা জানান, রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

হাসান আশরাফের এই মোটরসাইকেল বহরকে ঘিরে এলাকায় নির্বাচনপূর্ব আলোচনা নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩২:১৭   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ