ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দিরে আব্দুস সালাম মোল্লার আর্থিক অনুদান প্রদান

সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দিরে আব্দুস সালাম মোল্লার আর্থিক অনুদান প্রদান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দিরে আব্দুস সালাম মোল্লার আর্থিক অনুদান প্রদান

পাবনা: সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লা। বুধবার পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি আব্দুল সালাম মোল্লা তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপ পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই জানিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।

হিন্দু ভাই-বোনদের পাশে অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব। পূজামন্ডপ পরিদর্শনকালে এ সময় সুজানগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আব্দুস সালাম মোল্লা তার রাজনৈতিক জীবনে (১৯৮৯-১৯৯১) সাল পর্যন্ত বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি, (১৯৯২-১৯৯৬) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, (২০০৯-২০১৯) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০৩ নং ওয়ার্ড সুজানগর পৌর শাখার সভাপতি, (২০১০-২০১৫) সাল পর্যন্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক, (২০১৫-২০১৮) সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার বর্তমানে যুগ্ন আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে পৌর ঈদগাঁহ মাঠের সহ-সাধারণ সম্পাদক, তারাবাড়ীয়া নতুন গোরস্থানের সাধারণ সম্পাদক, এবং হযরত শাহজালাল কিন্ডারগার্টেন একাডেমী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও আদর্শ ক্লাবের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:২২   ৪৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ