ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পালিত হচ্ছেনা ঐতিহ্যের দশোহরা উৎসব

কাঁঠালিয়ায় পালিত হচ্ছেনা ঐতিহ্যের দশোহরা উৎসব


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় পালিত হচ্ছেনা ঐতিহ্যের দশোহরা উৎসব

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আমুুয়া বন্দরের হলতা নদী মোহনায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শেষ বিকেলে নদী মোহনায় দুর দুরান্ত থেকে যান্ত্রিক ট্রলারে দূর্গা প্রতিমা নিয়ে প্রতিবছরের মত এবারও এ বিসর্জন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রতিবছর দিনব্যাপি দশোহরা উৎসব পালিত হলেও এ বছর এ অনুষ্ঠান পালিত হচ্ছে না। সরকারি নির্দেশনা না থাকায় এ বছর প্রতিমা বিসর্জন ছাড়া আর কোন অনুষ্ঠান হচ্ছে না।
প্রতিবছর দশোহরা উৎসবকে ঘিরে দুর দূরান্ত থেকে উৎসব মুখর মানুষের উপস্থিতিতে উৎসবস্থল যেন জন সমুদ্রে পরিনত হতো। শতশত যান্ত্রিক ট্রলার আর নৌকায় চড়ে নাচ গানের মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ ঐতিহ্যবাহী দশোহরা উৎসব পালিত হয়ে আসছিল। এ সময় উপকূলীয় এলাকার বিভিন্ন দূর্গা পূজা ম-প হতে সেখানে যান্ত্রিক ট্রলারে করে দূর্গা প্রতিমা দশোহরা উৎসবে নিয়ে আসা হতো। প্রতিমা বহনকারী ট্রলার নদীর মোহনার চারপাশ জুড়ে ঘুরে ঘুরে ঢাক ঢোল পিটিয়ে

আনন্দ উল্লাস করে এ উৎসব পালন করতেন। উৎসবে সকল ধর্মের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতো।
আমূয়া ইউনিয়ন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ রায় জানান, আড়াই শত বছরের এ ঐতিহ্যবাহী উৎসবটি এ বছর পালিত হচ্ছেনা। তাই সবার মন খারাপ।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা অবিনাস সন্নমত জানান, আড়াইশ বছরের পুরানো আমুয়ার দশোহরা উৎসব। ১৭০০ শতকে শেষ দিকে অত্র এলাকার জমিদার রায় বিহারী লাল মিত্র বাহাদুর আমুয়া বন্দরে দশোহরা উৎসবের প্রচলন করেন। সেই থেকে আজ গত বছর পর্যন্ত এ উৎসব চলে আসছিল। অনুষ্ঠানে জারি সারি কবিগান নৌকাবাইচসহ না অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এছাড়া দশোহরা উৎসবে আমুয়া বন্দর ঘিরে মেলা বসতো এবছর তা হয়নি।
এ ব্যাপারেআমুয়া ইউপি চেয়ারম্যান নকিরুল ইসলাম বলেন,আমুয়ার দশোহরা ও বারদশোহরা উৎসব শিশুকাল হতেই দেখে আসছি। উপকুলীয় এলাকার হিন্দু মুসলমানদের মিলন মেলা হিসেবে এ উৎসবকে আজও দেখা হয়। সরকারি নির্দেশনা না থাকায় এবছর দশোহরা উৎসব পালিত হচ্ছেনা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৪৯   ২২২ বার পঠিত  |