ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ইউরোপের মেসিডোনিয়া সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের দাফন সম্পন্ন

ইউরোপের মেসিডোনিয়া সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের দাফন সম্পন্ন


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


ইউরোপের মেসিডোনিয়া সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের দাফন সম্পন্ন

ফরিদপুর: ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত রাজিবের মৃতদেহ ২০ দিনপর নানা জটিলতা পেরিয়ে বাড়িতে পৌঁছাছে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয় ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামে।

পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের আহাজারি আর কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। মৃতদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙ্গিনায় পৌঁছালে শোকে বিহ্বল মা মমতাজ বেগম আছড়ে পড়েন একমাত্র ছেলের কফিনের উপর। তার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকাটিতে। গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নিহত হন রাজিব। রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদার এর মেঝ ছেলে। পিতার দুই সংসার, তাই মাকে নিয়ে পার্শ্ববর্তী গুনবহাতে থাকতেন রাজিব।

অন্য ঘরে আরও দু ভাই থাকলেও, মায়ের একমাত্র সন্তান ছিলেন রাজিব। নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ পিতা-মাতা ও অস্বচ্ছল পরিবারের মুখে সাচ্ছন্দ ফিরিয়ে আনতে ওয়াল্ডার ভিসায় পাড়ি জমিয়েছিল ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার।

নানা জটিলাতা পেরিয়ে বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে দেশে পৌঁছায় তার মৃতদেহ। পরে পৌরসভার ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে ছোলনা পৌরকেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার নামাজে জানাজায় ইমামতি করেন ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার।
তার জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৭   ৪৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ