ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চোরের হানায় গরু খামারীর শুন্য গোয়াল

ঈশ্বরগঞ্জে চোরের হানায় গরু খামারীর শুন্য গোয়াল


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে চোরের হানায় গরু খামারীর শুন্য গোয়াল

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে এক রাতে একটি খামার থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামে অবস্থিত আবদিয়া এগ্রো নামের একটি খামার থেকে গরুগুলো চুরি হয়। এ ঘটনায় এলাকায় গরু খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

খামারের মালিক আরিফ হোসেন সায়মন (৩৭) বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চরনিখলা গ্রামের হারেস সরকারের ছেলে।

খামারে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের চারজন সদস্য ভোররাত সাড়ে ৪টার দিকে খামারের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর খামারের ৮টি ষাঁড় গরু নীল রঙের একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় তারা।

খামারের প্রহরী আল-আমিন (৪০) বলেন, “রাত ২টা পর্যন্ত আমি জেগে ছিলাম। তারপর হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দেখি খামারের বেড়ার পর্দা খোলা অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখি তালা ভাঙা, আর ভিতরে ঢুকে দেখি একটি গরুও নেই।”

খামার মালিক আরিফ হোসেন সায়মন বলেন, “সকাল ৭টার দিকে পাহারাদার আল-আমিনের ফোন পেয়ে দৌড়ে খামারে আসি। দেখি সব গরু চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে ফজরের আজানের সময় গরুর হাম্বা হাম্বা শব্দ শোনা গেছে। খামারের গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। অনেক কষ্ট করে তিলে তিলে খামারটি গড়ে তুলেছিলাম।” কথাগুলো বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

চুরির ঘটনার পর আশপাশের খামারিরা চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশে অভিযোগ দেওয়ার পর দুপুরে সরেজমিনে খামারটি পরিদর্শনে যান ঈশ্বরগঞ্জ থানার ওসি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৬   ৩৫৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ