ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পোগলায় পূজা মন্ডপে সাবেক ছাত্রনেতা সেলিমের অনুদান প্রদান

পোগলায় পূজা মন্ডপে সাবেক ছাত্রনেতা সেলিমের অনুদান প্রদান


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


পোগলায় পূজা মন্ডপে সাবেক ছাত্রনেতা সেলিমের অনুদান প্রদান

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাঁচটি পূজা মন্ডপে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা নেওয়াজ সজিব সেলিম। এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে সেলিম বলেন, বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। এ দেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী আমাদের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের আনন্দ-উৎসবকে কেন্দ্র করে আমরা সবসময় পাশে থাকি এবং আগামীতেও থাকবো।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য রাজনীতি দিয়ে মানুষের সেবা করা, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। মানবিকতা ও সহযোগিতার ভিত্তিতেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার কায়সার কামালকে জয়ী করার আহবান জানান সেলিম।

সেলিমের পারিবারিকভাবেও রয়েছে রাজনৈতিক ভীত। তাঁর মা হালিমা খানম কলমাকান্দা উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা অনুদান প্রদানের জন্য সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহযোগিতা আমাদের পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৫   ৫২৯ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ