![]()
নোয়াখালী: মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর শনিবার ভোর রাত ৩ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের বাইশ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কেস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত মালামালের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১৩:২৫ ১১১ বার পঠিত | ● জব্দ ● ডাল ● হাতিয়া