ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় মা ইলিশ সংরক্ষণে পাঁচস্তরের নিরাপত্তা জোরদার

দশমিনায় মা ইলিশ সংরক্ষণে পাঁচস্তরের নিরাপত্তা জোরদার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


দশমিনায় মা ইলিশ সংরক্ষণে পাঁচস্তরের নিরাপত্তা জোরদার

পটুয়াখালী: মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য (৪–২৫ অক্টোবর) পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে জারি হয়েছে সম্পূর্ণ মাছ ধরার নিষেধাজ্ঞা।এই সময় নদীতে সকল প্রকার মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ সময় নদী ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে টহল পরিচালনা করেন।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান জানান, “মা ইলিশ সংরক্ষণে এবার পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা নদীতে টহল চলবে। আগের বছরের তুলনায় আইন আরও কঠোর করা হয়েছে, জেল ও জরিমানা উভয়ই বাড়ানো হয়েছে।”
শনিবার সকালে তেঁতুলিয়া নদীতে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যদের যৌথ টহল দিতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বিশ্বের মধ্যে ইলিশ সংরক্ষণে বাংলাদেশই অগ্রগামী দেশ। এই অভয়াশ্রম কার্যক্রম শতভাগ সফল করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম জানান, “ইলিশ রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব। জেলেদের আইন ভাঙার সুযোগ দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন মৎস্য দপ্তরের পাশে আছে।”
অভয়াশ্রমের সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:৫১   ২৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ