ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সৈকতের বালুকাবেলায় উৎসবে মেতেছে পর্যটকরা

সৈকতের বালুকাবেলায় উৎসবে মেতেছে পর্যটকরা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


সৈকতের বালুকাবেলায় উৎসবে মেতেছে পর্যটকরা

পটুয়াখালী: কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টের বালুকাবেলায় উৎসবের আনন্দে মেতেছেন। ওয়াটারবাইক, মোটরবাইক, ইজিবাইক ও ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। এছাড়া কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর বন ও তিন নদীর মোহনা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে শারদীয় দুর্গোৎসব ও সরকারী ছুটির চতুর্থ দিনেও ছিল পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন। কেউ বালু নিয়ে খেলায় মেতেছেন। কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। পর্যটকের ভীড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। গতকাল শনিবারও বুকিং ছিল শতভাগ হোটেল মোটেল। আগতদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

ঝিনুক দোকানী মো. আনোয়ার হোসেন বলেন, এ বছর রাজনৈতিক অস্থিরতার কারনে তেমন পর্যটক ছিলনা,তারপর আবার বর্ষাকাল। এ বছর আমাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই পূজার ছুটিতে কুয়াকাটায় ভালোই পর্যটক এসেছে।কিছুটা হলেও মেকাপ হয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক মো. হেলাল উদ্দিন বলেন, কুয়াকাটায় বন্ধু-বান্ধব নিয়ে কয়েকবার এসেসি,তবে পরিবার পরিজন নিয়ে এই প্তম আসলাম। এ সময়ই হল আসল সাগরের রূপ। তবে পর্যটন স্পট গুলোর রাস্তার দুরাবস্থার। এগুলোর সংস্কার করা না হলে আমাদের ঘুরার কোন কায়দা নেই। তার সাথে ভ্যান ও অটো শ্রমিকরা একটু হয়রানি করে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা ও থানা পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইয়াসিন সাদীক বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভালো পর্যটকই এসেছে। এভাবে পর্যটক আসলে কুয়কাটার সকল ব্যবসায়ির পিছনের ক্ষতি পোষাতে পারবে। পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৩   ২৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ